যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে ‘সুপার নিনটেন্ডো ওয়ার্ল্ড’ পার্ক

১৯ ডিসেম্বর, ২০২২ ২৩:৫২  
২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল স্টুডিওজ হলিউডে চালু হচ্ছে ‘সুপার নিনটেন্ডো ওয়ার্ল্ড’। সম্প্রতি এই থিম পার্কের ট্রেলার প্রকাশ করেছে কোম্পানিটি। মারিও গেমের উপর ভিত্তি করে তৈরি করা এই থিম পার্ক যুক্তরাষ্ট্রে প্রথম হলেও ২০২১ সালে জাপানে একই ধরণের পার্ক চালু করা হয়। এই পার্কের দর্শনার্থীরা মারিও কার্টের অনুপ্রেরণায় বোউসার চ্যালেঞ্জে চড়তে পারবে। যেখানে মারিও, লউগি এবং পিচের সাথে দৌড়ে পাল্লা দিতে পারবেন তারা। দর্শনার্থীরা অগমেন্টেড রিয়েলিটি চশমা পরবেন যা তাদেরকে আইকনিক মাশরুম কিংডমের অভিজ্ঞতা দেবে। থাকবে কিছু ব্যবহারিক উপকরণও। ডিজনি পার্কের ম্যাজিকব্যান্ডসের মতোই সুপার নিনটেন্ডো ওয়ার্ল্ডে পাওয়ার আপ ব্যান্ডস কেনা যাবে, যার মাধ্যমে দর্শনার্থী তার স্কোর এবং ক্যারেক্টার ইন্টার‍্যাকশন আনলক করতে পারবেন। যদিও সেটির মূল্য ঘোষণা করা হয়নি এখনও। সুপার নিনটেন্ডো ওয়ার্ল্ডের তৃতীয় থিম পার্ক ফ্লোরিডার অরল্যান্ডোর ইউনিভার্সাল স্টুডিওজে ২০২৩ সালে চালু করার কথা ছিলো। তবে পার্ক তৈরি দেরি হওয়ায় সেটি ২০২৫ সালে উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে। ডিবিটেক/বিএমটি